বরিশালে একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশালে একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
বরিশালে একদিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার ছবির ক্যাপশন:

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো মুনিয়া আক্তার এবং সৌরভ দাস। তারা যথাক্রমে বরিশাল নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, ১ মে সকালে মুনিয়া আক্তার বাসা থেকে প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ২ মে রাত ৯টার দিকে সৌরভ দাস বাসা থেকে বের হয়ে ভাটিখানা মন্দির এলাকায় যায় এবং সেখান থেকেই সে নিখোঁজ হয়।

নিখোঁজের পর দুই শিক্ষার্থীর পরিবার কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে। অভিভাবকরা জানান, বহু খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

একজন অভিভাবক জানান, তার সন্তান স্কুল মাঠের দিকে যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় এবং পরে স্কুল ব্যাগ উদ্ধার করা হলেও শিক্ষার্থীর কোনো খোঁজ মেলেনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এ ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও স্থানীয়রা দ্রুত শিক্ষার্থীদের সন্ধান এবং ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমেও সহায়তা চেয়ে প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

বিএনপি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা