নিজ আসনেই হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, চমকে দিল নির্বাচনের ফল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিজ আসনেই হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, চমকে দিল নির্বাচনের ফল

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
নিজ আসনেই হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, চমকে দিল নির্বাচনের ফল ছবির ক্যাপশন:

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তার নিজ আসনেই পরাজিত হয়েছেন। কোলাথুর আসনে তাকে হারিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়-এর দল তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর প্রার্থী ভিএস বাবু।

এবারের নির্বাচনে এম কে স্টালিন শুধুমাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানেই পরাজিত হয়েছেন। অন্যদিকে, প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই টিভিকে উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত দিয়েছে।

স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, টিভিকে আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পেয়েছে এবং আরও ৯৬টি আসনে এগিয়ে রয়েছে। এতে করে দলটি এককভাবে সর্বোচ্চ আসন পাওয়ার পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে।

অপরদিকে, ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চারটি আসনে জয় পেয়েছে এবং ৬৭টি আসনে এগিয়ে রয়েছে।

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে অখিল ভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগম (এআইএডিএমকে)-এর সঙ্গে টিভিকের সম্ভাব্য জোট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে অতীতের রাজনৈতিক অবস্থান ও সম্পর্কের টানাপোড়েনের কারণে প্রাক-নির্বাচনী জোটের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

ভোটগণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে বর্তমান ফলাফলের ধারা অব্যাহত থাকলে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিনকে ঘিরে ঢাকা-৪ এ আগ্রহ

ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিনকে ঘিরে ঢাকা-৪ এ আগ্রহ