জনগণের সরকার প্রতিষ্ঠায় ন্যায়–ইনসাফের জোয়ার : জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জনগণের সরকার প্রতিষ্ঠায় ন্যায়–ইনসাফের জোয়ার : জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
জনগণের সরকার প্রতিষ্ঠায় ন্যায়–ইনসাফের জোয়ার : জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট এবং ১১-দলীয় জোটের যেসব প্রার্থী যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয়ের মাধ্যমেই একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি দাবি করেন, বর্তমানে সারাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, “জনগণের এই উত্তাল সমর্থন দেখে একটি গোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্য আইন সমান হবে। “শিশু থেকে আবালবৃদ্ধ—যে অপরাধ করেছে, তাকেই শাস্তি পেতে হবে। কাউকে দায়মুক্তি দেওয়া হবে না,”—বলেন ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এবারের নির্বাচন একটি নতুন ইতিহাস রচনা করবে। সেই ইতিহাস হবে ন্যায় ও ইনসাফের পক্ষে, অর্থনৈতিক মুক্তির পক্ষে, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং বেকারত্ব দূর করার লক্ষ্যে। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, “আল্লাহ আমাদের দায়িত্ব দিলে দেশের বাইরে পাচার হওয়া সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যারা ভোট ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে কলুষিত করেছে, তারাই অপকর্মের দায় অন্যদের ওপর চাপাচ্ছে।

নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার মতো যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এখনো যারা এ ধরনের অপকর্মে জড়াচ্ছে, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনছে বলে মন্তব্য করেন তিনি।

জনসভা শেষে জামায়াত আমির লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রতীক তুলে দেন।

এদিকে একই দিন দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের জিলা স্কুল মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যাদের হাতে ক্ষমতায় যাওয়ার আগে জনগণ নিরাপদ নয়, তাদের হাতে ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি দাবি করেন, সারা বাংলায় এখন ন্যায় ও ইনসাফের পক্ষে বাঁধভাঙা জনসমর্থন তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ সমাজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ হেফাজতে বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ হেফাজতে বাংলাদেশির মৃত্যু