মব করে বিজিবির থেকে চোরাই পণ্য নিয়ে গেল ‘কারবারিরা’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মব করে বিজিবির থেকে চোরাই পণ্য নিয়ে গেল ‘কারবারিরা’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
মব করে বিজিবির থেকে চোরাই পণ্য নিয়ে গেল ‘কারবারিরা’ ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে বিজিবি অভিযানের পর উত্তেজনাকর পরিস্থিতি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে বিজিবির আটক করা চোরাই পণ্য মব সৃষ্টি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ছোট পিকআপে করে ভারতীয় পণ্য আনার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পিকআপটি জব্দ করা হলে সেটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু ‘চোরাকারবারি’ বাধা দেয়। তারা পণ্যগুলোকে বৈধ দাবি করে পিকআপ আটকে রাখে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বিজিবি সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পিকআপের গ্লাস ভেঙে ফেলে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মব সৃষ্টি হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাই পণ্য ছাড়িয়ে নিতে সংঘবদ্ধভাবে চাপ সৃষ্টি করা হয়। বড় ধরনের সংঘাত এড়াতে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পণ্য ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা না ছড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই ঘটনায় সীমান্ত এলাকায় চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদুল ফিতরের ছুটিতেও কিছু ব্যাংক শাখা খোলা থাকবে

ঈদুল ফিতরের ছুটিতেও কিছু ব্যাংক শাখা খোলা থাকবে