নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নতুন করে কাউকে ইরানে ভ্রমণ না করার জন্য জোরালোভাবে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নতুন নির্দেশনায় বলা হয়, বর্তমানে সীমিত আকারে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় নাগরিকদের দ্রুত সেই সুযোগ ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় আকাশপথের পাশাপাশি স্থলপথ ব্যবহার করেও নাগরিকদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। যেসব নাগরিক এখনো ইরানে অবস্থান করছেন, তাদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্ধারিত সীমান্তপথ ব্যবহার করে দ্রুত দেশত্যাগের আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের সতর্কতা

ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের সতর্কতা