তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর অজানা উপকারিতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর অজানা উপকারিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর অজানা উপকারিতা ছবির ক্যাপশন:

গ্রীষ্মের তীব্র গরমে তরমুজ যেন এক প্রাকৃতিক প্রশান্তির উৎস। রসালো ও ঠান্ডা এই ফলটি শরীরকে হাইড্রেটেড রাখতে এবং তৃষ্ণা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত আমরা তরমুজের লাল অংশটুকুই খেয়ে থাকি এবং খোসা ও বীজ ফেলে দিই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস আমাদের অনেক পুষ্টিগুণ থেকে বঞ্চিত করছে। কারণ তরমুজের খোসার ভেতরের সাদা অংশ এবং বীজেও লুকিয়ে আছে নানা স্বাস্থ্য উপকারিতা।

তরমুজের প্রায় ৯২ শতাংশই পানি, যা শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক। গরমে শরীর ক্লান্ত হয়ে পড়লে তরমুজ খেলে তা দ্রুত সতেজতা ফিরিয়ে আনে। এর ভেতরে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।

তরমুজের খোসার ভেতরের সাদা অংশটি অনেকেই গুরুত্ব দেন না। অথচ এই অংশে রয়েছে সিট্রুলিন নামের একটি উপাদান, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে শরীরে শক্তি বাড়ে এবং ক্লান্তি কমে। বিশেষ করে ব্যায়ামের পর এই উপাদান শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে।

এছাড়া খোসার সাদা অংশে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি উপকারী হতে পারে। এতে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি ভিটামিন এ ও সি ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত এই অংশ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, কোলেস্টেরল ও শর্করা কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।

তরমুজ শরীর থেকে অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দিতে সাহায্য করে, যা কিডনির জন্য ভালো। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে সতেজ রাখে এবং বয়সের ছাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া লাইকোপেনসহ অন্যান্য উপাদান শরীরের ভেতরের জ্বালাপোড়া কমাতে এবং সার্বিকভাবে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে তরমুজের খোসা একটি ভালো বিকল্প হতে পারে। এতে ক্যালরি কম থাকায় এটি ডায়েট তালিকায় রাখা যায়। নিয়মিত খেলে শরীরের বিপাকক্রিয়াও উন্নত হতে পারে, যা ওজন কমাতে সহায়ক।

তরমুজের বীজও পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম ও ফোলেট, যা হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি খারাপ কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখতে পারে। তাই বীজ ফেলে না দিয়ে শুকিয়ে বা হালকা ভেজে স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।

খোসার সাদা অংশ খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। এটি ছোট ছোট টুকরা করে কেটে কাঁচা সালাদ হিসেবে খাওয়া যায়। লেবু ও বিট লবণ মিশিয়ে খেলে স্বাদ আরও বাড়ে। আবার ডাল বা তরকারির সঙ্গে রান্না করেও খাওয়া যায়, এমনকি ভাজি করেও অনেকে উপভোগ করেন। তবে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে কাঁচা খাওয়াই সবচেয়ে ভালো।

এছাড়া তরমুজের খোসা দিয়ে জুস বা ডিটক্স ওয়াটার তৈরি করা যায়। খোসার টুকরা, লেবুর রস, পুদিনাপাতা ও বরফ একসঙ্গে ব্লেন্ড করে একটি সতেজ পানীয় তৈরি করা সম্ভব। আবার পানিতে এই উপাদানগুলো সারারাত ভিজিয়ে রেখে পরদিন পান করলে শরীরের জন্য উপকারী একটি ডিটক্স পানীয় পাওয়া যায়।

সব মিলিয়ে বলা যায়, তরমুজ শুধু একটি সুস্বাদু ফল নয়, এর প্রতিটি অংশই পুষ্টিগুণে ভরপুর। তাই পরবর্তীতে তরমুজ খাওয়ার সময় শুধু লাল অংশেই সীমাবদ্ধ না থেকে খোসা ও বীজের দিকেও নজর দেওয়া উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা মমতার

তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা মমতার