দীর্ঘদিন পর বাবুগঞ্জে আ.লীগের সীমিত কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দীর্ঘদিন পর বাবুগঞ্জে আ.লীগের সীমিত কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
দীর্ঘদিন পর বাবুগঞ্জে আ.লীগের সীমিত কর্মসূচি ছবির ক্যাপশন:

দীর্ঘ দেড় বছর পর বরিশালের বাবুগঞ্জ উপজেলা-এ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কয়েকজন নেতাকর্মী উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। সেখানে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার টানান।

ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা’ লেখা ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা মুখে মাস্ক পরিহিত ছিলেন এবং সংখ্যা ছিল প্রায় ৫ থেকে ৬ জন। তারা অল্প সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টানানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তিনি আরও জানান, বর্তমানে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো পতাকা দেখা যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরুর ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে দূষণ রোধে হাইকোর্টের কঠোর পদক্ষেপ

নারায়ণগঞ্জে দূষণ রোধে হাইকোর্টের কঠোর পদক্ষেপ