জামালপুরে মহা অষ্টমী স্নানে হাজারো ভক্তের সমাগম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামালপুরে মহা অষ্টমী স্নানে হাজারো ভক্তের সমাগম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
জামালপুরে মহা অষ্টমী স্নানে হাজারো ভক্তের সমাগম ছবির ক্যাপশন:

পাপমুক্তির আশায় জামালপুরে ব্রহ্মপুত্র নদ-এ সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসবে নেমেছে পুণ্যার্থীদের ঢল। বৃহস্পতিবার (২৬ মার্চ) শহরের ফেরিঘাট এলাকায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুণ্যস্নানে অংশ নেন।

জামালপুর শহরের এই স্নানোৎসবে স্থানীয়দের পাশাপাশি শেরপুর, টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা ছুটে আসেন। সকাল থেকেই নদীর ঘাটজুড়ে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী আধ্যাত্মিক পরিবেশ।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, ভক্তরা ফুল, বেলপাতা, ডাব ও কলা দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশে অর্পণ করেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এই পুণ্যস্নানে অংশগ্রহণ করেন।

পুরোহিতরা জানান, পুরাণ মতে পরশুরাম পিতার আদেশে মাকে হত্যা করার পাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন তীর্থ ভ্রমণ করেন। শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করে তিনি পাপমুক্ত হন—এই বিশ্বাস থেকেই এ নদীতে স্নানের প্রচলন রয়েছে।

জামালপুর বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার দেব বলেন, “ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়—এই বিশ্বাস থেকেই মানুষ দূর-দূরান্ত থেকে এখানে আসেন।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে স্নানোৎসব সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা