স্টারলিংকের বিকল্পে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ করছে রাশিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্টারলিংকের বিকল্পে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ করছে রাশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
স্টারলিংকের বিকল্পে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ করছে রাশিয়া ছবির ক্যাপশন:
মহাকাশ প্রযুক্তিতে নতুন অগ্রযাত্রা শুরু করেছে রাশিয়া। দেশটি এবার একসঙ্গে ১৬টি নিম্ন-কক্ষপথের (লো আর্থ অরবিট) স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ব্যুরো-১৪৪০ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে একটি বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলতে চায় রাশিয়া।

সংস্থাটি জানিয়েছে, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে তারা পরীক্ষামূলক ধাপ থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে গেছে। সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া ভবিষ্যতে শত শত স্যাটেলাইট মহাকাশে স্থাপন করবে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেট সেবা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সে সময় কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকবে। দীর্ঘমেয়াদে, অর্থাৎ ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৯০০-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

‘রাশসভেত’ নামে পরিচিত এই স্যাটেলাইট নেটওয়ার্কের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা। বর্তমানে ব্যুরো-১৪৪০-এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা পূর্ববর্তী দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে এবং প্রযুক্তিগত অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাস টার্মিনালে উত্তেজনা, শ্রমিক নেতা আটক

বাস টার্মিনালে উত্তেজনা, শ্রমিক নেতা আটক