শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন ছবির ক্যাপশন:

ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের সুবিধার জন্য কিশোরগঞ্জের শোলাকিয়ায় ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর মুসল্লিদের শোলাকিয়া ঈদগাহে দ্রুত যাতায়াতের জন্য এই উদ্যোগ নেয়।

শনিবার (২১ মার্চ) ঈদের দিনে ময়মনসিংহ ও ভৈরব থেকে যাত্রা শুরু করা ট্রেনগুলো মুসল্লিদের শোলাকিয়া পৌঁছে দেয়। ময়মনসিংহ থেকে রওনা হওয়া ট্রেন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে থামবে।

অন্যদিকে ভৈরব থেকে রওনা হওয়া ট্রেন ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরবে। পথে কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাধ্যমিকের পাঠ্যবইয়ে আবার পরিবর্তন, নির্ধারিত সময়ে সব বই পৌঁ

মাধ্যমিকের পাঠ্যবইয়ে আবার পরিবর্তন, নির্ধারিত সময়ে সব বই পৌঁ