হাতিয়ায় শামীমের বাড়িতে ভাঙচুর, ভুল স্বীকার নৌবাহিনীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাতিয়ায় শামীমের বাড়িতে ভাঙচুর, ভুল স্বীকার নৌবাহিনীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
হাতিয়ায় শামীমের বাড়িতে ভাঙচুর, ভুল স্বীকার নৌবাহিনীর ছবির ক্যাপশন:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম-এর বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন।

এর আগে সন্ধ্যার দিকে নৌবাহিনীর ক্যাম্পসংলগ্ন এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে বলে ধারণা করে ঘটনাস্থলে বেরিয়ে আসেন।

এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে গিয়ে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসার ভেতরে ঢুকে পড়ে। তাদের পিছু নিয়ে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। পরে সংবাদ পেয়ে তিনি বাসায় ফিরে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী পরিস্থিতি সম্পর্কে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে ইইউর সঙ্গে এফটিএ জরুরি: ড. ইউনূস

শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে ইইউর সঙ্গে এফটিএ জরুরি: ড. ইউনূস