বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় পাকিস্তানকে কৃতজ্ঞতা আসিফ নজরুলের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় পাকিস্তানকে কৃতজ্ঞতা আসিফ নজরুলের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় পাকিস্তানকে কৃতজ্ঞতা আসিফ নজরুলের ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি পাকিস্তানের এই অবস্থানকে স্বাগত জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ তার এই মন্তব্যের পেছনে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাম্প্রতিক বক্তব্য।

বুধবার ইসলামাবাদে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ জানান, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একটি উপযুক্ত ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত।’

মূলত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তান এই অবস্থান নিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

এই ভোটাভুটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের পক্ষে ভোট দেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার কারণে আইসিসির সিদ্ধান্ত বহাল থাকে।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশটির ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। সরকারের পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরাও আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেন। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রকাশ্যভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়াকে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই সিদ্ধান্ত শুধু ক্রীড়াঙ্গনের নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। একই সঙ্গে এটি আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
RAB-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; আটক- ০১

RAB-১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ; আটক- ০১