দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের আওতাধীন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের তথ্যমতে, এ পর্যন্ত দেশে পৌঁছেছে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট।

প্রকল্পটির টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সকালে জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা দেশের ভেতর থেকে ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নবীন দল এনসিপির বড় স্বপ্ন, নজর ১০টি আসনে

নবীন দল এনসিপির বড় স্বপ্ন, নজর ১০টি আসনে