শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট ছবির ক্যাপশন:
ad728

পবিত্র শবেবরাতের রাতে যখন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত ও প্রার্থনায় ব্যস্ত, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্নধর্মী বার্তা দিয়ে আলোচনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যা ও গবেষক ড. শামারুহ মির্জা।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি মানুষের আচরণ ও শিষ্টাচারের গুরুত্বের কথা তুলে ধরেন। পোস্টের শুরুতেই তিনি লেখেন, কোনো মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার শুরু না করার আহ্বান। তার মতে, সৌজন্য ও সুন্দর আচরণের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করা যায়, তার বিকল্প নেই।

তার এই মন্তব্য বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে অসহিষ্ণুতা ও উত্তেজনার প্রেক্ষাপটে তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

নিজের অবস্থান স্পষ্ট করে শামারুহ মির্জা লেখেন, তারা সবসময় সত্য, সততা ও সুন্দরের পক্ষে অবস্থান নেন। ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, মানুষের প্রতিটি কাজই লিপিবদ্ধ হয় এবং শেষ পর্যন্ত তা আল্লাহর কাছে পৌঁছায়।

পোস্টে তিনি আরও দোয়া করেন, যেন আল্লাহ সবাইকে কপটতা ও ভণ্ডামি থেকে রক্ষা করেন। রাজনৈতিক বাস্তবতায় ‘মুনাফেক’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়েও সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যা উঠে এসেছে।

শবেবরাতের এই পবিত্র রাতে নিজের শিকড়ের কথাও স্মরণ করেন শামারুহ মির্জা। তিনি বিশেষভাবে দোয়া করেন তার পৈতৃক ভিটে ঠাকুরগাঁও এবং দেশের মানুষের জন্য। একই সঙ্গে সাধারণ মানুষের কাছেও দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা শবেবরাতের রাতে আলোচনার একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা