জাপানে টানা তুষারপাতে দুই সপ্তাহে প্রাণ গেল ৩০ জনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপানে টানা তুষারপাতে দুই সপ্তাহে প্রাণ গেল ৩০ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
জাপানে টানা তুষারপাতে দুই সপ্তাহে প্রাণ গেল ৩০ জনের ছবির ক্যাপশন:
ad728

জাপানে টানা ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তার মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে জমে থাকা তুষার নিচে পড়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চল। সেখানে উদ্ধারকাজ ও তুষার অপসারণে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। কিছু দুর্গম এলাকায় এখনো প্রায় সাড়ে চার মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ প্রস্তুতি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পরিমাণ তুষার জমেছে।

আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, তুষার পরিষ্কার এবং একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের সহায়তায় সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তুষারের অতিরিক্ত ভারে ভবন ধসে পড়া কিংবা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুদকের আবেদনে আমুর ৭ কোটি টাকার হিসাব ফ্রিজের নির্দেশ

দুদকের আবেদনে আমুর ৭ কোটি টাকার হিসাব ফ্রিজের নির্দেশ