মাদক ও আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদক ও আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
মাদক ও আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান ছবির ক্যাপশন:
ad728

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম শামছু উদ্দিন আজাদ। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শামছু উদ্দিন আজাদ বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। মাদক, অতিরিক্ত মোবাইল গেম ও অনলাইন আসক্তি তাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এসব নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়ালেখার পাশাপাশি সবাইকে মাঠমুখী হতে হবে এবং খেলাধুলায় মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন।
অভিভাবকদের উদ্দেশে শিক্ষা বোর্ড সচিব বলেন, সন্তানদের স্কুলে ভর্তি করিয়ে দিলেই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানরা নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, পড়ালেখায় মনোযোগী কি না—সে বিষয়েও খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু স্কুল ডায়েরিতে দৈনন্দিন পড়া লিখে দায়িত্ব শেষ করা যাবে না। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত পড়া আদায় করতে হবে এবং তাদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে। পরীক্ষার ফলাফল খারাপ হলে অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তিনি গাইড বই নির্ভরতা কমিয়ে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের সম্মানি ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।



নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আলোচনার পথ খোলা, তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আলোচনার পথ খোলা, তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান