দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানালেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানালেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানালেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু ছবির ক্যাপশন:

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে দলীয় সিদ্ধান্তের আলোকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডা. মাহমুদা মিতু। পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং তার জীবনের প্রথম ভোট দাঁড়িপাল্লা প্রতীকে দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন। পাশাপাশি রাজাপুর–কাঁঠালিয়া আসনে যারা তার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদেরকে জামায়াত জোটের প্রার্থী ড. ফয়জুল হকের পাশে থাকার আহ্বান জানান।

একই দিন রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাঁড়িপাল্লায় ভোট চেয়ে প্রচারণার কথাও জানান। ওই পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের সঙ্গে নিয়ে রাজাপুরে ১০ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি বিকেল ৪টায় কাঁঠালিয়ায় উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ১০ দলীয় জোটের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। বক্তব্যে তিনি ঝালকাঠি-১ আসনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন।

ডা. মাহমুদা মিতু আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সারাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট বিজয় অর্জন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের সরকারপতন জনগণের ওপরই নির্ভর করছে: নেতানিয়াহু

ইরানের সরকারপতন জনগণের ওপরই নির্ভর করছে: নেতানিয়াহু