রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ছবির ক্যাপশন:


আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকাল ১০টায় এক শোভাযাত্রা সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ইত্যাদিসহ শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ নেয়।


সকাল ১০:৩০ মিনিটে জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য। সেখানে উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 


বেলা ১০:৪৫ মিনিটে সিনেট ভবন চত্বরে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বৃক্ষরোপণ করেন। একই সময়ে চারুকলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক আর্ট ক্যাম্প। উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ, চারুকলা অনুষদের অধিকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা এই আর্ট ক্যাম্প পরিদর্শন করেন।


বেলা ১১টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান তারুণ্যের প্রত্যয়; গণতন্ত্রের অঙ্গীকার ও নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা। উপ-উপাচার্য (শিক্ষা)’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন)। জনসংযোগ দপ্তরের প্রশাসক এতে স্বাগত বক্তব্য রাখেন ও ছাত্র-উপদেষ্টা সভাটি সঞ্চালনা করেন।


আলোচনা সভায় কোষাধ্যক্ষ, প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২ এবং তিন জন আহত জুলাই যোদ্ধা মো. ইমরান, মনিরাজ ও হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি।


নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান