জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, এই বাস্তবায়ন হবে সংসদের মাধ্যমে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরে শহীদদের রক্তের ঋণ রয়েছে। তাই সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। তবে সেটি অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, সরকার এই প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যকে গুরুত্ব দিচ্ছে এবং সংসদ ও রাজনীতিতে সব দলের সহযোগিতা প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে জহির উদ্দীন স্বপন অভিযোগ করেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন আদর্শের নামে বুঝে কিংবা না বুঝে অন্য রাজনৈতিক শক্তির চক্রান্ত বাস্তবায়নে ভূমিকা রাখছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সরকারের লক্ষ্য।
কসমিক ডেস্ক