সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৯০০-তে উন্নীতের পরিকল্পনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৯০০-তে উন্নীতের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৯০০-তে উন্নীতের পরিকল্পনা ছবির ক্যাপশন:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশের জরুরি সেবাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা পর্যায়ক্রমে ৯০০-তে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন কার্যক্রম পরিচালনা করছে। ফায়ার সার্ভিসকে প্রযুক্তিনির্ভর, দ্রুত সাড়াদান সক্ষম এবং আধুনিক বাহিনীতে রূপান্তরের অংশ হিসেবে নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, দেশের গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকাগুলোতে সেবার আওতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নওগাঁ, পাবনা ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় নতুন ও পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ১০০টি ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাম্বুল্যান্স সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি মিরপুরে আধুনিক ও ভূমিকম্প সহনশীল সদরদপ্তর নির্মাণ, মিরপুর ও সদরঘাটে আবাসিক ভবন নির্মাণ এবং ভবিষ্যতে ফায়ারফাইটিং ড্রোন সংযোজনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে বাহিনীর বহরে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় কাজ করতে সক্ষম ৬৮ মিটার টার্ন টেবল লেডার, রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং ভেহিক্যাল, হাইড্রোলিক স্প্রেডার, সার্চ ভিশন ক্যামেরাসহ আধুনিক উদ্ধার সরঞ্জাম রয়েছে।

এ ছাড়া জরুরি সেবা আরও সহজ করতে ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার (ইআরসিসি), ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রমও চালু হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু অগ্নিনির্বাপণ নয়, সড়ক দুর্ঘটনা, ভবন ধস, ভূমিকম্প, বন্যা, নৌ-দুর্ঘটনা ও রাসায়নিক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং জনবল ৩০ হাজারের বেশি করার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ, জানালেন শিক্

তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ, জানালেন শিক্