রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ছবির ক্যাপশন:

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে উত্তর কোরিয়া থেকে অতিরিক্ত ৩০ হাজার সেনা আনার পরিকল্পনা করছে রাশিয়া বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, নতুন সেনাদের গ্রহণ ও অবস্থানের জন্য রাশিয়া ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। তার দাবি, এই বাহিনী মোতায়েনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম ধাপে প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পাঠানো হয়েছিল। এবার সেই সংখ্যা আরও ৩০ হাজার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, নতুন সেনাদের গ্রহণের জন্য রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে চলতি বছরের জুন মাস থেকেই অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, উত্তর কোরিয়ার এই সামরিক সম্পৃক্ততা শুধু ইউক্রেনের জন্য নয়, বরং পুরো এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও অস্ত্র প্রযুক্তি আরও উন্নত হতে পারে, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।

তিনি আরও জানান, ইউক্রেন এই সম্মিলিত সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগির হচ্ছে নবম পে-স্কেলের গেজেট, বাজেটে বিশেষ বরাদ্দ

শিগগির হচ্ছে নবম পে-স্কেলের গেজেট, বাজেটে বিশেষ বরাদ্দ