রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মানুষ মার্কেট ও শপিংমলে কেনাকাটা করতে যান। তবে সাপ্তাহিক ছুটির কারণে নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আগে থেকে এ তথ্য জানা না থাকলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট, শপিংমল এবং বাণিজ্যিক এলাকার দোকানপাট বন্ধ থাকবে। তাই কেনাকাটায় বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা দেখে নেওয়াই ভালো।
আজ যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে:
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা এবং রমনা শিশুপার্ক সংলগ্ন এলাকার দোকানপাটও বৃহস্পতিবার বন্ধ থাকবে।
রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে সময় ও গন্তব্য নির্ধারণের আগে এসব সাপ্তাহিক বন্ধের বিষয়টি মাথায় রাখলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
কসমিক ডেস্ক