চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও আটটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২২ জুলাই) সকালে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চেক প্রতারণাসহ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারা এবং অন্যান্য অপরাধে দায়ের করা আটটি পৃথক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আফতাব উদ্দিন বনানী আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, আটটি মামলার মধ্যে পাঁচটি মামলায় আফতাব উদ্দিনের বিরুদ্ধে মোট ১৩ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজয়ের পর প্রতিহিংসা নয়, নোংরা রাজনীতি বন্ধ করতে হবে

বিজয়ের পর প্রতিহিংসা নয়, নোংরা রাজনীতি বন্ধ করতে হবে