আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং সরকারি, বেসরকারি ও দলীয় উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়া এবং মাতামুহুরী নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সরকারি জরিপ চলছে। এই জরিপে রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষিজমি, ফসল এবং গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় রান্না করা খাবারের প্রয়োজন ছিল, সেখানে তা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

দিনভর সড়কপথে চকরিয়ার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দ্রুত ত্রাণ কার্যক্রম এবং প্রয়োজনীয় পুনর্বাসন উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং চলমান ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা