বিশ্বশান্তির প্রার্থনায় শুরু রথযাত্রা, ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে সমাপ্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বশান্তির প্রার্থনায় শুরু রথযাত্রা, ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে সমাপ্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
বিশ্বশান্তির প্রার্থনায় শুরু রথযাত্রা, ২৪ জুলাই উল্টো রথের মাধ্যমে সমাপ্তি ছবির ক্যাপশন:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এ উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান এবং রথ টানের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দেশের ১২৮টি স্থানে ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। রাজধানীর স্বামীবাগ মন্দিরে সকাল ৮টায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। পরে বিকেল ৩টায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

এ বিষয়ে শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, তিনটি সুবিশাল রথে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি ভক্তদের রথযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান।

রথযাত্রা উপলক্ষে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক শোভাযাত্রার বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

এছাড়া রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজারসহ দেশের বিভিন্ন মন্দিরে রথযাত্রা, পূজা ও রথ টান কর্মসূচি অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা?

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা?