‍‍‍‌‌‌‌‌‌‍‍‍‍"প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা" The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‍‍‍‌‌‌‌‌‌‍‍‍‍"প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা"

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
‍‍‍‌‌‌‌‌‌‍‍‍‍"প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা" ছবির ক্যাপশন:

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করছে।

পরিদর্শনকালে তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে।

প্রশাসনের এমন কঠোর অবস্থানকে কেন্দ্র করে পরীক্ষার পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কওমি মাদরাসাসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর স

কওমি মাদরাসাসংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর স