সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ছবির ক্যাপশন:

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে ফেনীর সোনাগাজী উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের আর এম হাট কে উচ্চ বিদ্যালয় এবং আর এম হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. তাজ উদ্দিন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী রায়, সমাজসেবক মোকাররম আলী চৌধুরী সাহাদ, বখতেয়ার মালেক চৌধুরী, আলী আহমেদ, শেখ কামাল, একরামুল হক সবুজ এবং শিক্ষক নজরুল ইসলাম তুষার।

এ সময় বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, সহসভাপতি হাবিবুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. উল্যাহ রাকিব, ইভেন্ট সম্পাদক ইস্রাফিল আল মাহমুদ, নির্বাহী সদস্য জিয়া উদ্দিন রিদয়, মাহমুদুল হাসান রিফাত, রাকিব চাকলাদার, কায়েস মাহমুদ, সাইফুল ইসলাম ও মোজাম্মেল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত নানা সংকট তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং অক্সিজেন সরবরাহ, খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

বসুন্ধরা শুভসংঘ সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন বলেন, সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজনের শেষ পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুর্নীতি মামলায় রুবিনা আক্তার দম্পতির আয়কর নথি জব্দ

দুর্নীতি মামলায় রুবিনা আক্তার দম্পতির আয়কর নথি জব্দ