সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দুই দেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে পৌঁছেছেন। রবিবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এই গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে। তার মুখপাত্র লুক শ্রোডার জানান, ভ্যান্স ২০ জুন ওয়াশিংটন থেকে রওনা দেন। আলোচনায় মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফও উপস্থিত রয়েছেন, যারা ইতোমধ্যে কূটনৈতিক ও কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

ভ্যান্স আশা প্রকাশ করেছেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হবে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তাদের আলোচক দল আগেই জুরিখে পৌঁছেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এই আলোচনায় যুক্ত থাকবে এবং ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

সূত্র অনুযায়ী, আলোচনার প্রথম দিনের এজেন্ডায় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে জরুরি অধিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা বসার পর এই বিষয়টি প্রথম আলোচ্য হতে পারে।

তবে ইসরায়েল, হিজবুল্লাহ এবং লেবানন সরকার এই আলোচনায় অংশ নিচ্ছে না বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর, আজ ৬ জেলায় জনসভা

দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর, আজ ৬ জেলায় জনসভা