আর্জেন্টিনার পতাকা চুরি, সমর্থকের থানায় জিডি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনার পতাকা চুরি, সমর্থকের থানায় জিডি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
আর্জেন্টিনার পতাকা চুরি, সমর্থকের থানায় জিডি ছবির ক্যাপশন:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় পতাকা চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে এ জিডি করা হয় বলে নিশ্চিত করেছেন তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।

জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা নিজেদের অর্থায়নে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনা পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশে একটি খুঁটিতে টাঙানো হয়।

ক্লাব সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারা পতাকাটি খুঁজে পাননি। পরে আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বিষয়টি থানায় জানিয়ে জিডি করা হয়।

ক্লাব সদস্য টুটুল শিকদার বলেন, “অনেক কষ্ট করে টাকা তুলে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। যারা এটি চুরি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অনেক সদস্য নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অবদান রেখেছে।”

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ফুটবল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী আমেজে কক্সবাজার-১, ভোটারদের আস্থায় সালাহউদ্দিন

নির্বাচনী আমেজে কক্সবাজার-১, ভোটারদের আস্থায় সালাহউদ্দিন