মেসির সেই ট্যাকল নিয়ে ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেসির সেই ট্যাকল নিয়ে ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
মেসির সেই ট্যাকল নিয়ে ফিফার কাছে নালিশ করল আলজেরিয়া ছবির ক্যাপশন:

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়ার ফুটবল ফেডারেশন (এএফএফ)। ম্যাচে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত এবং বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে ম্যাচের ৩০তম মিনিটে, যখন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ডান পায়ে মেসির একটি ট্যাকল লাগে। পোলিশ রেফারি সিজমন মারচিনিয়াক তখন ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি। এই সিদ্ধান্ত ঘিরে ম্যাচ শেষে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

আলজেরিয়ার দাবি, ওই ঘটনার পাশাপাশি আরও দুটি ক্ষেত্রে তাদের খেলোয়াড়দের ওপর কনুই দিয়ে আঘাত করা হলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এই বিষয়গুলো নিয়েই তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “সবাই ঘটনাটি দেখেছে। আমি নিজেও দেখেছি। এর বেশি কিছু বলার নেই।” তার এই মন্তব্যও বিতর্ককে আরও উসকে দেয়।

অন্যদিকে, অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ঘটনাটি বিতর্কিত হলেও সরাসরি লাল কার্ড দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাদের মতে, ট্যাকলটি বিপজ্জনক মনে হলেও ইচ্ছাকৃত আঘাত বা অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি স্পষ্ট ছিল না।

তবে ধীরগতির রিপ্লেতে দেখা যায়, মেসির ট্যাকল সরাসরি মান্দির পায়ে লাগে। তাই কিছু বিশ্লেষক মনে করেন, ভিএআর মনিটরে রেফারিকে ডাকা হলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা বড় জয় পেলেও এই রেফারিং বিতর্ক এখনো থামেনি। ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ঘটনাটি বিশ্বকাপে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দিল্লিতে মোদির সঙ্গে থালাপতি বিজয়ের বৈঠক, তামিলনাড়ুর তিন গুর

দিল্লিতে মোদির সঙ্গে থালাপতি বিজয়ের বৈঠক, তামিলনাড়ুর তিন গুর