পাকিস্তানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল, ক্ষোভ প্রকাশ সাবেকদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল, ক্ষোভ প্রকাশ সাবেকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
পাকিস্তানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল, ক্ষোভ প্রকাশ সাবেকদের ছবির ক্যাপশন:
ad728

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শেষ প্রস্তুতি সিরিজ হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে পাকিস্তানে পা রেখেছে অজি দল। তবে এই সিরিজকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া সাতজন খেলোয়াড়কে নিয়ে পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। ফলে এই দলকে অস্ট্রেলিয়ার ‘বি’ দল হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকেই। বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে এমন দুর্বল দল পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছেন খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ফ্লাইটে চড়েননি প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, টিম ডেভিড, নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ছাড়া বাকিরা ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশকে পাকিস্তান সফরের দলে রাখা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চোটের কারণে প্যাট কামিন্স বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তবে এরপরও পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার দলকে পূর্ণ শক্তির বলা যাচ্ছে না।

এমন দল পাঠানোয় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের একাধিক সাবেক তারকা ক্রিকেটার। সাবেক অধিনায়ক মঈন খান এ বিষয়ে খোলাখুলি সমালোচনা করেন। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসছে। এটা এমন যেন তারা শুধু একটি সিরিজ খেলার আনুষ্ঠানিকতা রক্ষা করছে।’

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে তিনজন নবাগত ক্রিকেটারকে সুযোগ দেয়। ওই ম্যাচে ছিলেন না অধিনায়ক মিচেল মার্শ, অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস এবং প্রথম সারির পেসার শন অ্যাবট ও বেন ডারশুইস। এসব তারকাকে ছাড়াই একাদশ সাজানোয় অনেকের মনে প্রশ্ন উঠেছে—এই সিরিজকে আদৌ কতটা গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া?

বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি এবং স্বাগতিক দেশকে সম্মান দেখানোর বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট মহলে এখন তীব্র আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের হুমকির জবাবে কড়া অবস্থান ডেনমার্কের

ট্রাম্পের হুমকির জবাবে কড়া অবস্থান ডেনমার্কের