নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ ছবির ক্যাপশন:

অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও আর্জেন্টিনা শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তার চোট কতটা গুরুতর, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

ম্যাচের ৫৭তম মিনিটে রোমেরো হাঁটুতে ব্যথা অনুভব করেন এবং আর খেলা চালিয়ে যেতে পারেননি। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, রোমেরোর চোটের প্রকৃত অবস্থা এখনও জানা যায়নি এবং পরীক্ষা-নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে।

স্কালোনি বলেন, এটি এমন একটি সমস্যা, যা রোমেরোর আগে থেকেই ছিল। চোটের গভীরতা আগামী এক-দুই দিনের মধ্যে মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বড় কোনো সমস্যা হবে না।

এর আগে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়েও হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই চোটের কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। অস্ট্রিয়ার বিপক্ষেও একই হাঁটুতে পুনরায় অস্বস্তি দেখা দেয় বলে আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোমেরোকে পরবর্তী ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে নকআউট পর্বের আগে সম্পূর্ণ ফিট করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে দলের আক্রমণভাগে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে থাকলেও রক্ষণভাগে রোমেরোর অনুপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কোচ স্কালোনি অবশ্য জানিয়েছেন, দলে বিকল্প খেলোয়াড়রা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে দায়িত্ব নিতে তারা সক্ষম।

আর্জেন্টিনা নকআউট পর্বে প্রবেশ করলেও রোমেরোর ফিটনেস এখন দলটির জন্য বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন চাপের মুখে ইরানে ৮০০ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

মার্কিন চাপের মুখে ইরানে ৮০০ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত