ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ পিস্তলসহ যুবদল নেতা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ পিস্তলসহ যুবদল নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ পিস্তলসহ যুবদল নেতা আটক ছবির ক্যাপশন:
ad728

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে অবৈধ অস্ত্রসহ উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মাহবুবুর রহমান, যিনি সজীব নামে পরিচিত। তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাদক, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এ লক্ষ্যে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে সেনা ক্যাম্পগুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হামলার রাজনীতি বন্ধ না হলে প্রতিরোধের ঘোষণা এনসিপির

হামলার রাজনীতি বন্ধ না হলে প্রতিরোধের ঘোষণা এনসিপির