বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার, চাঞ্চল্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার, চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার, চাঞ্চল্য ছবির ক্যাপশন:
ad728

শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তার স্ত্রী বিথীসহ আরও দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি জানান, ড. মো. সাফিকুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে গুরুতর নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ড. মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ সালেও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

২০২৬ সালেও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে