ভোট যত ঘনাচ্ছে, প্রশাসনের পক্ষপাত তত স্পষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোট যত ঘনাচ্ছে, প্রশাসনের পক্ষপাত তত স্পষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
ভোট যত ঘনাচ্ছে, প্রশাসনের পক্ষপাত তত স্পষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ততই স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, এই পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। তার মতে, নির্বাচন কমিশন ও প্রশাসনের এমন আচরণ একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বড় বাধা।

তিনি বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। এক দিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তি ও নিরাপত্তার ভিত্তি গড়ে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা প্রকাশ্যে মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য দিলেও তাদের নেতাকর্মীরা মাঠে-ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা দ্বিমুখী রাজনীতির উদাহরণ।

অনুষ্ঠানে সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলীসহ জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৪ মাসে আ.লীগের ৫৬ হাজারের বেশি গ্রেফতার, জামিনে মুক্ত ৭০ শত

১৪ মাসে আ.লীগের ৫৬ হাজারের বেশি গ্রেফতার, জামিনে মুক্ত ৭০ শত