প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসকের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ড. এস এম কামরুজ্জামান আজ বৃহস্পতিবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. হাবীবুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, নবনিযুক্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সারওয়ার জাহান, বিজয়-৭১ হলের প্রাধ্যক্ষ প্রফেসর পারভেজ আজহারুল হক, প্রফেসর মো. আমিরুল ইসলাম (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ), প্রফেসর জি এম শফিউর রহমান (ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর মো. সাবিরুজ্জামান (পরিসংখ্যান বিভাগ), প্রফেসর আজিজ আব্দুর রহমান ও প্রফেসর আলিম আল বারী (ফার্মেসী বিভাগ), কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক প্রফেসর আওরঙ্গজীব মো. আব্দুর রাহমান, জনসংযোগ দপ্তরের সদস্য বিদায়ী প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।
দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর এস এম কামরুজ্জামান ২০০৪ সালে তিনি রাবিতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। রাবির ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের একজন গুরুত্বপূর্ণ একাডেমিক ব্যক্তিত্ব। তিনি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত নিজ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি দক্ষিণ কোরিয়ার Kyungpook National University থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের University of Nottingham-এ Visiting Fellow হিসেবে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা