প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন?

মাঝরাতে হঠাৎ পায়ের তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যাওয়া কিংবা সকালে ঘুম থেকে উঠে পা সোজা করতে না পারা—এমন সমস্যায় অনেকেই ভোগেন। সাধারণ ভাষায় একে ‘পেশিতে টান ধরা’ বলা হয়, আর চিকিৎসা বিজ্ঞানে এটি পরিচিত Muscle cramp নামে। যখন শরীরের কোনো পেশি সংকুচিত হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না, তখনই এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়।
চিকিৎসকদের মতে, শুধু Dehydration নয়, আরও বিভিন্ন কারণ এই সমস্যার জন্য দায়ী।
শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি থাকলে পেশির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ফলে টান ধরতে পারে।
ঘুমের সময় শরীরের নিচের অংশে রক্ত চলাচল কিছুটা কমে যায়। এতে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, যা রাতের বেলায় টান ধরার অন্যতম কারণ।
যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা বেশি হাঁটাহাঁটি করেন, তাদের পেশিতে চাপ বেশি পড়ে, ফলে টান ধরার ঝুঁকি বাড়ে।
বিশেষ করে Vitamin D-এর ঘাটতি পেশির শক্তি কমিয়ে দেয়। এছাড়া গর্ভাবস্থায় খনিজের ঘাটতির কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
পেশিতে টান ধরলে তাৎক্ষণিক আরাম পেতে কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন—
আক্রান্ত স্থানে হালকা হাতে মালিশ করলে পেশি ধীরে ধীরে শিথিল হতে শুরু করে।
বরফ বা আইস প্যাক ব্যবহার করলে ওই স্থানের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং ব্যথা কমে যায়।
এই সমস্যা থেকে দীর্ঘমেয়াদে মুক্তি পেতে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি—
শরীরকে আর্দ্র রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন, যাতে Dehydration না হয়।
ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।
হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে এবং টান ধরার ঝুঁকি কমে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা