প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর কাল

পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। আবহাওয়াজনিত সমস্যার কারণে নির্ধারিত সময়ের কয়েকদিন পিছিয়ে আগামী ৯ মে এবারের আসর বসছে।
এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বলীদের পাশাপাশি কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও কুমিল্লার নামকরা বলীরা অংশ নেবেন।
এ উপলক্ষে পটিয়া পৌরসদরের বৈলতলীয় রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ির মাঠে দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
বলীখেলার আয়োজন সফল করতে পটিয়া থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
বলীখেলা আয়োজন কমিটির সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে মাঠে বলীখেলা অনুষ্ঠিত হবে, সেটি প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মে নির্ধারণ করেছি।
চট্টগ্রামের বলীদের পাশাপাশি কক্সবাজার ও কুমিল্লা থেকে দেশসেরা বলীরাও অংশ নেবেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা