
জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কারণে সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (২ মে) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি ক্যুইন ফিডারের আওতাধীন এলাকায় এ কাজ পরিচালনা করা হবে। এর ফলে সংশ্লিষ্ট সব বিতরণ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকা এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে, সেগুলোর মধ্যে রয়েছে—কোদলাপুর, কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজ নিয়মিতভাবে পরিচালনা করা হয়। জরুরি কাজের স্বার্থে সাময়িক এই বিঘ্ন ঘটবে বলে তারা দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।