প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। এর আগে শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্বোধনের পর থেকেই আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ শুরু হয়।
ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা সিথী জানান, তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেবেন। তিনি বলেন, নড়াইল-২ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
জানা গেছে, ফারজানা সিথীর বাড়ি যশোরে। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের একজন শিক্ষার্থী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা