প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার, বাংলাদেশিও রয়েছেন

উত্তর আরব সাগরে বিপদের মুখে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ মোট ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। দেশটির সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সাহায্যের সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃতদের করাচিতে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের সবাইকে নিরাপদে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তবে জাহাজটি ঠিক কী কারণে বিপদে পড়েছিল বা কেন সাহায্যের সংকেত পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা