ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করছে ‘গুপ্ত’ চক্র: তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করছে ‘গুপ্ত’ চক্র: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করছে ‘গুপ্ত’ চক্র: তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারের সঙ্গে তলে তলে মিশে থাকা ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন ভিন্ন পরিচয়ে ও ভিন্ন কৌশলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সিরাজগঞ্জ ও পাবনাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, ‘আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই নাম—তারা হচ্ছে গুপ্ত। কারণ, গত ১৬ বছরে আমরা তাদের রাজপথে দেখিনি। তারা তলে তলে তাদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গুপ্ত চক্র যেন শহীদ ও নির্যাতিত ভাই-বোনদের আত্মত্যাগের অধিকার নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর এখন দেশ গড়ার সময় এসেছে। ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের দায়িত্ব সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলা,’—বলেন বিএনপি চেয়ারম্যান।

বক্তব্যের শুরুতে তারেক রহমান ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম-খুনের শিকার অসংখ্য পরিবারের ত্যাগ ও কষ্টের কথা স্মরণ করেন। তিনি বলেন, এসব আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

নির্বাচনী জনসভায় তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কর্মপরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই।’ তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, শপথ নিই—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে আসে ঐক্য, সতর্কতা ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান, যা জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নওগাঁয় আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির দুই প্রার্থীকে শোকজ

নওগাঁয় আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির দুই প্রার্থীকে শোকজ