ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আটক ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে আটক করেছে   ফুলবাড়ী থানা পুলিশ । আটককৃত নাদিরা খাতুন (১২) বুড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।সে  বগুড়া জেলার কাহালু থানার বুড়ইল গ্রামের  সুজন প্রামাণিকের মেয়ে। 

বৃহস্পতিবার ১১ জুন দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  আছিয়ার বাজারে অটোরিক্সা তল্লাশি করে  সাথে থাকা  স্কুলব্যাগে  ২ কেজি গাঁজাসহ    নাদিরা খাতুনকে  আটক করা হয়।এ সময় তার সাথে থাকা সৎ ভাই   পায়েল (২২)কে আটক  করে পুলিশ । 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান,আটককৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে নতুন অভিযোগ গণঅধিকার নেতার

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে নতুন অভিযোগ গণঅধিকার নেতার