পূর্বাচল প্রকল্পে দুর্নীতি, শেখ হাসিনাসহ চারজনের কারাদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পূর্বাচল প্রকল্পে দুর্নীতি, শেখ হাসিনাসহ চারজনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
পূর্বাচল প্রকল্পে দুর্নীতি, শেখ হাসিনাসহ চারজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁর ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছরের, আর ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ভাগ্নি আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, দুই মামলায় শেখ হাসিনাকে পৃথকভাবে ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিটি মামলায় ছয় মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ আনা হয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। একই ঘটনায় শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ সম্পন্ন হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম ও উপ-পরিচালক নায়েব আলী শরীফ

এ ছাড়া পরে মামলায় যুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে

এই রায়ের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত বহুল আলোচিত দুর্নীতি মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ঢুকে বিয়ে, ফের কলকাতায়: হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্প

দেশে ঢুকে বিয়ে, ফের কলকাতায়: হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্প