নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশের ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণের জন্য এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৩০ জনের বেশি পর্যবেক্ষক। তাদের মধ্যে রয়েছে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, এএনএফআরইএল, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে, এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা লামিয়া মোরশেদ বলেন, আমন্ত্রিত অনেক দেশ এখনো তাদের প্রতিনিধি চূড়ান্ত করেনি। ফলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ সংক্রান্ত একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে শকুনদের আনাগোনা দেখছি: মামুনুল হক

সীমান্তে শকুনদের আনাগোনা দেখছি: মামুনুল হক