‘মিষ্টি শীতকে বিদায়’—নতুন লুকে সুনেরাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘মিষ্টি শীতকে বিদায়’—নতুন লুকে সুনেরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
‘মিষ্টি শীতকে বিদায়’—নতুন লুকে সুনেরাহ ছবির ক্যাপশন:
ad728

লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের বাইরেও আলোচনায় থাকতে জানেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিক কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের উপস্থিতি দিয়ে নিয়মিত ভক্তদের নজর কাড়ছেন তিনি। শীতের শেষপ্রান্তে এসে এবার নতুন কিছু ছবির মাধ্যমে শীতকে বিদায় জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুনেরাহ। ছবিগুলোতে তাকে দেখা গেছে স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে। রোদেলা দুপুরের আলো, খোলা পরিবেশ আর এলোমেলো চুলে সুনেরাহর এই উপস্থিতি ছিল একদিকে স্নিগ্ধ, অন্যদিকে আত্মবিশ্বাসী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’—যা ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ছবি প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তার ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন তার উপস্থিতি ছবিতে আলাদা এক উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। অনেক ভক্ত ছবিগুলো শেয়ার করে নিজেদের মুগ্ধতার কথাও প্রকাশ করছেন।

খোলামেলা লুক হলেও ছবিগুলোর নান্দনিকতা ও স্টাইল দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এর আগেও বিভিন্ন সময় সাহসী ও আধুনিক ফ্যাশনে ধরা দিয়ে আলোচনায় এসেছেন সুনেরাহ। ফ্যাশনের ক্ষেত্রে তার আত্মবিশ্বাস এবং নিজস্ব স্টাইল তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে বলে মনে করেন ভক্তরা।

অভিনয়ের ক্ষেত্রে ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি—সব মাধ্যমেই সমানভাবে সক্রিয় সুনেরাহ বিনতে কামাল। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়েও নতুন মাত্রা যোগ হচ্ছে। পাশাপাশি ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতনতা ও সোশ্যাল মিডিয়ায় সাবলীল উপস্থিতির কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।

শীত বিদায়ের এই ছবিগুলো আবারও প্রমাণ করল, শুধু অভিনয় নয়—স্টাইল আর ব্যক্তিত্ব দিয়েও আলোচনায় থাকতে জানেন সুনেরাহ বিনতে কামাল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা