ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ঢাকায় ৩ জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশটি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

সমাবেশ বাস্তবায়নের জন্য সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এর অধীনে বিভিন্ন সাব-কমিটিও তৈরি করা হয়েছে, যারা জেলা-উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের ঢাকায় আনার প্রস্তুতি নিচ্ছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, মহাসমাবেশে শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলে ধরা হবে। কেন্দ্রীয় নেতাদের মতে, মানিক মিয়া অ্যাভিনিউয়ে কয়েক লাখ নেতা ও সমর্থক অংশগ্রহণ করতে পারেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও জানিয়েছেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের জন্য ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কার্যকর সংসদ গঠনের আশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির

কার্যকর সংসদ গঠনের আশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির