জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ১১ জন আটক ছবির ক্যাপশন:

জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি বাজার এলাকায় ভোররাতে স্থানীয়দের তৎপরতায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এসব পেট্রোল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কয়েকটি গাড়িতে করে প্রায় ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। গভীর রাতে এমন কার্যক্রম সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িগুলোতে বিপুল পরিমাণ পেট্রোল পাওয়া যায় এবং সেখানে থাকা ১১ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দির ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ জামাল (৫০), মারুফ হোসেন (২৪), জুগলু মিয়া (৪৪) এবং জহুরুল ইসলাম (৪৫)। বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পরে স্থানীয়রা আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ১৮ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ১৮ নেতাকর্মী বহিষ্কার