দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির এক অনন্য শিক্ষা দেয়। এই সময়ের সাধনা মানুষকে আত্মসংযমী হতে শেখায় এবং অন্যের কষ্ট উপলব্ধি করার মানসিকতা গড়ে তোলে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জোরদার হয়।

বাণীতে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দময় দিন জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’—আইআরজি

‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’—আইআরজি