নির্বাচনকালীন যানবাহন নিষেধাজ্ঞার মধ্যেও চালু থাকবে মেট্রোরেল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনকালীন যানবাহন নিষেধাজ্ঞার মধ্যেও চালু থাকবে মেট্রোরেল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
নির্বাচনকালীন যানবাহন নিষেধাজ্ঞার মধ্যেও চালু থাকবে মেট্রোরেল ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও ঢাকায় মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির পরিচালক একেএম খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে ঢাকার যাত্রীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন রাখতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে মেট্রোরেলের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, যেসব মেট্রোরেল স্টেশনের গেট একেবারে ভোটকেন্দ্রের সংলগ্ন, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তবে অন্যান্য সব স্টেশন ও গেট যাত্রীদের জন্য খোলা থাকবে।

নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গত ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা জারি করল মন্ত্রিপরিষদ

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা জারি করল মন্ত্রিপরিষদ